
SAGE Academy Academic Batch
অষ্টম শ্রেণির একাডেমিক প্রোগ্রাম – ২০২৬ SAGE Academy-এর অষ্টম শ্রেণির একাডেমিক প্রোগ্রাম এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা শুরু থেকেই প্রতিটি বিষয়ে শক্ত ভিত্তি গড়ে তুলতে পারে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে সহজ ও কার্যকর পদ্ধতিতে পড়ানো হয়। প্রতিটি ক্লাসে পাঠ্যবইভিত্তিক ব্যাখ্যা, নিয়মিত অনুশীলন,প্রাক্টিস শীট ও লেকচার শীট, সাপ্তাহিক পরীক্ষা, প্রশ্ন সমাধান এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের লক্ষ্য । প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে তারা স্কুল পরীক্ষা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করতে পারে।